বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজসমূহে ভর্তি ফি সংক্রান্ত নির্দেশনাবলী
abrar_mdch2025-05-27T20:38:42+06:00স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৬.০২.২০২৪ তারিখের ৫৯.০০,০০০০.১৪১.0৬.002.23.7৫ এবং ২৮.১২.২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১৪০.৩৩.০২৭.২২.৬৭৯ সংখ্যক স্মারকের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজ এর এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি সমূহ নিম্নরূপ: (ক) এমবিবিএস ভর্তি ফি: ১৯,৪৪,০০০/- (উনিশ লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা; (খ) বিডিএস ভর্তিফি: ১১,০০,০০০০/- (এগারো লক্ষ) টাকা; (গ) ইন্টার্নশিপ ফি: ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা; (ঘ) টিউশন ফি: টিউশন ফি ১০,০০০/- (দশ হাজার) টাকা; ০২। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের শিক্ষাথীদের নিকট হতে নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি নিম্নরুপভাবে নির্ধারণ করা হলো: ২.১। ভর্তি ফি ও ইন্টার্নশিপ [...]
